ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

বহরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুল হক শাহকে চান স্থানীয়রা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনায় উঠে এসেছে সমাজসেবক মো. নুরুল হক শাহর নাম। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরুল হক শাহ এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের সহায়তায় তার সক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়েছে।

এলাকাবাসীর দাবি, নুরুল হক শাহ চেয়ারম্যান নির্বাচিত হলে বহরা ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আসবে। পাশাপাশি ইউনিয়নকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেও তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তাদের বিশ্বাস।

ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নুরুল হক শাহর সমর্থনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। স্থানীয়দের আশা, জনগণের সমর্থন পেলে তিনি বহরা ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ইউনিয়নের চিত্র বদলে দিতে সক্ষম হবেন।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

বহরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুল হক শাহকে চান স্থানীয়রা

আপডেট সময় ১২:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬