ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ Logo হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ

এআই ব্যবহার করে প্রতারণা: ১০ সদস্য গ্রেফতার, আরও অভিযান চলবে—আজহারি

এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ডিপফেইক ভিডিও তৈরি করে প্রতারণার অভিযোগে ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এটি কেবল অভিযানের শুরু। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং সামনে আরও বড় ধরনের অভিযান পরিচালিত হবে।

তিনি অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার ছবি ও ভিডিও এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ভুয়া ওষুধসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এসব ভুয়া প্রচারণার মাধ্যমে তারা জনসাধারণকে বিভ্রান্ত করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছিল।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ওই প্রতারক চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, যারা এখনো এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষকে এসব ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং সচেতন মহল প্রযুক্তির অপব্যবহার রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

error:

এআই ব্যবহার করে প্রতারণা: ১০ সদস্য গ্রেফতার, আরও অভিযান চলবে—আজহারি

আপডেট সময় ১২:৫৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬