ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

মাধবপুরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে পৌরবাসী

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উপজেলা কমপ্লেক্স আবাসিক এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে করে এলাকার শত শত বাসিন্দাকে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকাটির পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তা ও আশপাশের এলাকায় পানি জমে যায়। ফলে প্রতিদিনের স্বাভাবিক যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা।

জানা যায়, পৌরসভার উপজেলা কমপ্লেক্সের পেছনের আবাসিক এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। কিন্তু পাশ্ববর্তী কৃষ্ণনগর গ্রামের এক বাসিন্দা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় এলাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, বিষয়টি সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তাদের আশঙ্কা, বর্ষা মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং তখন দুর্ভোগ বহুগুণ বেড়ে যাবে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

মাধবপুরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে পৌরবাসী

আপডেট সময় ০৩:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬