
রিংকু দেবনাথ, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রনি আহমেদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ট্রিট পয়েন্ট রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় পৌর নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক জসিম শিকদার, ওয়াসিম আকরাম ও ফারুক আহমেদ।
এছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক রিংকু দেবনাথ ও ইমন খান, পৌর ছাত্রদলের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ইমরান হোসেন দীপু এবং সৈয়দ উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব হৃদয় শিকদারসহ পৌর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজক নেতৃবৃন্দ জানান, রমজানের পবিত্রতা রক্ষা এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতেই এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 




















