ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

বাবার কটু কথার প্রতিশোধ নিতেই পুত্রকে খুন: ৩ বছর পর ঘাতক আটক

নিজস্ব প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর মুহিবুর রহমান (২৫) হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বাবার ওপর অপমানের প্রতিশোধ নিতে পুত্রকে টিউবওয়েলের রড দিয়ে পিটিয়ে হত্যার পর লাশ ডোবায় ফেলে দিয়েছিল ঘাতক ফজল মিয়া। দীর্ঘ ৩ বছর পালিয়ে থাকার পর অবশেষে পিবিআই-এর জালে ধরা পড়েছে অভিযুক্ত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন রাতে গান শোনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আতর আলীর ছেলে মুহিবুর রহমান। পরদিন ২৭ জুন জনৈক চান মিয়ার ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন নিহতের বাবা। দীর্ঘ সময় থানা পুলিশ রহস্য উদঘাটন করতে না পারায় তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবীর তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই পিযুষ কান্তি দেবনাথ ও এসআই আব্দুল আহাদ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক ফজল মিয়াকে (২৭) শনাক্ত করেন। গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাকে আটক করা হয়। আটকের পরদিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ফজল।

স্বীকারোক্তিতে ফজল জানায়, তার বাবার মৃত্যুর পর আয়োজিত এক অনুষ্ঠানে মুহিবুরের বাবা আতর আলী তাকে সবার সামনে কটু কথা বলে অপমান করেন। পরবর্তীতে একটি গ্রাম্য সালিশে আতর আলীর হস্তক্ষেপে ফজলকে ৩ হাজার টাকা জরিমানা ও প্রতিবেশীর পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এই দুই অপমানের প্রতিশোধ নিতেই মুহিবুরকে একা পেয়ে টিউবওয়েলের রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে ফজল। পিবিআই-এর এই সাফল্যে দীর্ঘদিনের একটি ক্লুলেস হত্যাকাণ্ডের বিচার পাওয়ার পথ সুগম হলো।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

বাবার কটু কথার প্রতিশোধ নিতেই পুত্রকে খুন: ৩ বছর পর ঘাতক আটক

আপডেট সময় ০৭:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬