ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

মাধবপুরে বিজিবির অভিযানে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে প্রায় আড়াই লাখ টাকার বেশি মূল্যের ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল জোরদার করা হয়। অভিযানের সময় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারুয়া এলাকায় কয়েকজন চোরাকারবারিকে বস্তাভর্তি মালামাল নিয়ে প্রবেশ করতে দেখা যায়। টহলদল ধাওয়া দিলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং দেশের অর্থনীতি সুরক্ষিত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

মাধবপুরে বিজিবির অভিযানে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

আপডেট সময় ০৬:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬