ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে হবিগঞ্জে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলার নয়টি উপজেলায় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা এবং নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে মাঠে দায়িত্ব পালন করছে বিজিবির ১৭টি প্লাটুন।

নিরাপত্তা জোরদারে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত বা অবৈধ কার্যক্রম আসন্ন নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে না পারে।

বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। ইতোমধ্যে প্রতিটি উপজেলায় পৃথক পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে মোতায়েনকৃত প্লাটুনসমূহ অবস্থান গ্রহণ করেছে।

জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম বলেন,
“ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনকালীন পুরো সময়জুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”

জেলার প্রতিটি উপজেলায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি ও তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটাররা ভীতিহীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে হবিগঞ্জে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় ০৮:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬