ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২

নির্বাচনে সাংবাদিক কার্ড পেতে আবেদন অনলাইনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। এবার সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা জানায়, আগে প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সশরীরে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর সরাসরি কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো, এতে সময় ও ব্যয় দুটোই বেশি হতো।

এই জটিলতা কমাতে এবার অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। এ জন্য নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানে নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।

আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজেদের সাংবাদিক কার্ড এবং পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে ডাউনলোড করতে পারবেন।

আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

error:

নির্বাচনে সাংবাদিক কার্ড পেতে আবেদন অনলাইনে

আপডেট সময় ০৩:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬