ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ, জানালো কারণ

বাংলার খবর ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষক পাঠানো বর্তমানে সংস্থাটির কাজের অংশ নয়।

জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের কোনো ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজে থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এটি এখন আর জাতিসংঘের নিয়মিত কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়।

তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনসংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। ডুজারিক বলেন, নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে।

ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সময় পর দেশে ফেরার বিষয়েও প্রশ্ন করা হয়। এ প্রসঙ্গে মহাসচিবের মুখপাত্র বলেন, সংবাদ মূল্যায়ন করা সাংবাদিকদের কাজ, জাতিসংঘ এ ধরনের বিষয়ে মন্তব্য করে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে, সে ধরনের একটি প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে।

এ সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানায়।

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি মহলে নানা আলোচনা চললেও জাতিসংঘের পক্ষ থেকে পর্যবেক্ষক না পাঠানোর অবস্থান স্পষ্ট করা হলো।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ, জানালো কারণ

আপডেট সময় ১০:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬