ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম–আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের ১৭৪ অর্জুন ক্যাম্পের সদস্য বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্য বেদ প্রকাশ ভারতীয় গরু ধাওয়া করতে গিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় দহগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটকের সময় বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা জানান, দহগ্রাম ভারতবেষ্টিত এলাকা হওয়ায় বিএসএফ সদস্যদের উস্কানিমূলক তৎপরতা দীর্ঘদিনের। তিনি এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে বাড়াবাড়ি বন্ধের দাবি করেন।

এ বিষয়ে দহগ্রাম–আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।

আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

আপডেট সময় ০৫:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫