ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

মাধবপুরে কালনীর ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্থবির

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রেনটি মাধবপুরের ইটাখোলা এলাকায় পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। মুহূর্তেই থেমে যায় পুরো ট্রেন। প্রায় এক হাজার যাত্রী অনিশ্চয়তার মধ্যে অপেক্ষায় পড়েন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ইঞ্জিন ত্রুটি সমাধান সম্ভব হয়নি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, ইঞ্জিন বিকলের সময় পরিস্থিতি এমন ছিল যেন ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে তিনি জানান।

তার ভাষায়, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের শিডিউলে বড় ধরনের বিপর্যয় ঘটেনি। দ্রুততম সময়ে ইঞ্জিনটি মেরামত বা পরিবর্তনের মাধ্যমে রেল চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘসময় ধরে ট্রেনটি ইটাখোলায় আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শিশু ও বয়স্ক যাত্রীদের নিয়ে অনেকেই উদ্বেগে অপেক্ষা করছেন। সবাই তাকিয়ে আছেন—কবে আবার রেল চলাচল স্বাভাবিক হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২

error:

মাধবপুরে কালনীর ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্থবির

আপডেট সময় ০৪:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫