ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

খালেদা জিয়া আইসিইউতে

বাংলার খবর ডেস্ক:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তিনি দেশবাসীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। এতে হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে। তাই দ্রুত হাসপাতালে আনা হয়েছে। তাৎক্ষণিক পরীক্ষাগুলো করে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সর্বোচ্চ পর্যবেক্ষণের অধীনে রয়েছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা, চোখের অসুস্থতাসহ একাধিক রোগে ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর থেকে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসায় নিয়োজিত।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

খালেদা জিয়া আইসিইউতে

আপডেট সময় ১১:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫