ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মৌলভীবাজারে রেললাইনের স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্বৃত্তদের

আব্দুল বাছিত খান,
মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় রেলওয়ের ২৯৮ নং পিলারের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় রেললাইনের উপর একটি স্লিপার দেখতে পান কর্তব্যরতরা। পরে দ্রুত ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়।

রেললাইনের উপর থেকে স্লিপারটি সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদি সময়মতো স্লিপারটি দেখতে না পাওয়া যেত, তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে রেলওয়ে ও থানা পুলিশের সদস্যরা। কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করেছে।

এই ঘটনায় অল্প সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। তবে দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

মৌলভীবাজারে রেললাইনের স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্বৃত্তদের

আপডেট সময় ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫