ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া Logo যোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একুশেই নিভে গেল কনটেন্ট ক্রিয়েটর দীপের প্রদীপ, সিলেটে চলছে শোকের ছায়া

বাংলার খবর ডেস্ক:

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ প্রজন্মের প্রিয় মুখ দীপংকর দাস দ্বীপ আর নেই। বুধবার (১২ নভেম্বর) ভোর রাতে প্রাণচঞ্চল এই তরুণ মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক ভালোবাসা, হাস্যরস ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া তার কনটেন্টে মুগ্ধ ছিল অসংখ্য অনুরাগী। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে সিলেটের কনটেন্ট ক্রিয়েটর মহল ও তরুণ সমাজ।

বুধবার ভোর রাতে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীপের মামাতো ভাই দেবব্রত গুপ্ত দীপু।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান দীপংকর দাস দ্বীপ। মঙ্গলবার রাত ১২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৫টার দিকে তিনি মারা যান।

দীপংকর দাস দ্বীপ সিলেট নগরীর গোপালটিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার মন্ডলকাপন পটিজুড়ি গ্রামে। তিনি দিব্যজিত দাস ও সুস্মিতা দাসের বড় ছেলে। পরিবারের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ছোট ভাই দিবাকর দাস ধ্রুব।

সিলেটের আরেক কনটেন্ট ক্রিয়েটর ও দীপের ঘনিষ্ঠ বন্ধু নুরুল আমিন জনি বলেন, “গত রাতে হঠাৎ করে দ্বীপের বুকে ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে। পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, দ্বীপের মরদেহ দেশে আসতে দুই-একদিন সময় লাগবে।

দীপংকর দাস দ্বীপ ছিলেন সিলেটের অন্যতম জনপ্রিয় ফ্যামিলি কনটেন্ট ক্রিয়েটর। তার মা, ছোট ভাই, নানী ও বন্ধুদের নিয়ে তৈরি করা হাস্যরসাত্মক কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তার ভিডিওগুলোতে পারিবারিক ভালোবাসা, আনন্দ আর ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ত প্রতিনিয়ত। দ্বীপের মৃত্যুতে সিলেটের কনটেন্ট ক্রিয়েটর মহল, তরুণ সমাজ ও অনুরাগীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা প্রকাশ করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

error:

একুশেই নিভে গেল কনটেন্ট ক্রিয়েটর দীপের প্রদীপ, সিলেটে চলছে শোকের ছায়া

আপডেট সময় ০৬:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫