ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

মালদ্বীপে যুবদলের ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

গত ৯ নভেম্বর (রবিবার) রাতে রাজধানী মালেতে অবস্থিত তান্দুরী রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি ও ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন প্রস্তাবিত সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আব্দুল মান্নান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের প্রতিষ্ঠাতা মো. ফারুক মিয়া, সাবেক আহবায়ক আহমেদ কামাল, নেতা হাজী মো. আল-আমিন, মাহবুব আলম, মো. জাহিদুল ইসলাম, আবু জাহের মোল্লা, মো. হাসান শেখ, মো. কাইয়ুম শিকদার ও ব্যবসায়ী মো. মনির হোসেন। এছাড়া যুব নেতা আকাশ আহমেদ বাবুল, মো. আশিকুর রহমান ও এম আর ইউসুফ মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুবদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিএনপির নেতৃত্বে দেশের সংকটকালীন যেকোনো মুহূর্তে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে বিজয় অর্জনে জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে আরও দুর্বার গতিতে কাজ করে যাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

মালদ্বীপে যুবদলের ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আপডেট সময় ১২:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫