
বাংলার খবর ডেস্ক
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। এখন জনগণের সেবা করতে চাই নির্বাচিত প্রতিনিধি হিসেবে। এজন্য আমি পদত্যাগ করেছি এবং নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাছে তিনি মনোনয়ন চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, দল তাকে মনোনয়ন দেবে।
এদিকে, তত্ত্বাবধায়ক সরকারের রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন মো. আসাদুজ্জামান। তার দাবি, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়, যা দেশের গণতন্ত্রের পরিপন্থী।”
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →তিনি বলেন, রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এই রায় থাকা উচিত নয়। জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে নির্বাচনই একমাত্র পথ।
বাংলার খবর ডেস্ক : 
























