ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

ইন্টারনেট বন্ধের সুযোগ বন্ধ

বাংলার খবর ডেস্ক:

সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে। এতে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকার সুরক্ষায় বেশ কিছু আধুনিক প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রস্তুতকৃত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ মানুষের মতামতের জন্য উন্মুক্ত করেছে। খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে।

প্রস্তাবিত অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। সরকারের আশা—এতে টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে।

জনগণ ও অংশীজনদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে মতামত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

ইন্টারনেট বন্ধের সুযোগ বন্ধ

আপডেট সময় ০৪:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫