ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াতপত্র! শিক্ষাঙ্গনে সমালোচনার ঝড়

বাংলার খবর ডেস্কঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের সরকারি প্যাডে বিয়ের দাওয়াতপত্র প্রকাশকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২৭ অক্টোবর কলেজের অধ্যক্ষ মো. আমির উদ্দিন ও প্রভাষক মো. আব্দুল হাই ভূইয়া স্বাক্ষরিত একটি দাপ্তরিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়— কলেজের হিসাবরক্ষক মো. মোহিত মিয়া (গ্রাম বনগাঁও)-এর ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) এবং বৌভাত ১ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কলেজের সব শিক্ষক ও কর্মচারীদের দাওয়াত দেওয়া হলো।

বিজ্ঞপ্তিটি সরকারি লেটারহেডে প্রকাশিত হওয়ায় তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা বিতর্কের জন্ম দেয়। শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় মহলে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, এটি সরকারি দপ্তরের প্রশাসনিক শৃঙ্খলা ও নিয়ম-নীতির পরিপন্থী।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আমির উদ্দিন বলেন, “বিজ্ঞপ্তিটি ভুলবশত অফিস প্যাডে হয়েছে। বিজ্ঞপ্তিটি অফিস প্যাড ছাড়া সাধারণ সাদা কাগজে হওয়ার কথা ছিল। এ ধরনের ঘোষণা দেওয়া যায় কি না— তা আমার জানা নেই।” তবে তিনি বলেন, “এ ধরনের কাজ ভুলবশত ঘোষণা দেওয়ায় সকলের কাছে অনুতপ্ত প্রকাশ করছি।”

প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক প্যাড কেবল সরকারি কার্যক্রম, নির্দেশনা বা দাপ্তরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ব্যক্তিগত আমন্ত্রণ বা পারিবারিক অনুষ্ঠানের জন্য এমন ব্যবহার স্পষ্টতই অনুচিত ও বিধিবহির্ভূত।

ঘটনাটি এখন হবিগঞ্জের শিক্ষা অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াতপত্র! শিক্ষাঙ্গনে সমালোচনার ঝড়

আপডেট সময় ১০:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫