ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

এবার ১৪৯ রানও পার করতে পারল না বাংলাদেশ, খোয়া গেল সিরিজও

বাংলা খবর ডেস্ক:

সিরিজ বাঁচাতে জয়ের জন্য ১৫০ রান দরকার ছিল বাংলাদেশের। আগের ম্যাচেও ১৪৯ রান করেছিল লিটন দাসের দল। অথচ এবার ওয়েস্ট ইন্ডিজের দেওয়া সেই টার্গেটই হয়ে উঠল পাহাড়সম! নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হাতে রেখেও বাংলাদেশ থেমে গেল ১৩৫ রানে। ১৪ রানে ম্যাচের পরাজয়ের সঙ্গে হাতছাড়া হলো পুরো সিরিজও।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২১ রান। প্রথম বলে ২ রান নেওয়ার পর ওয়াইড দেন বোলার আকিল। এরপর স্ট্রাইক পান রিশাদ হোসেন। তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাতেই কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের আশা। শেষ ৩ বলে ১৭ রান তুলতে না পেরে ম্যাচ হেরে মাঠ ছাড়ে টাইগাররা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৪৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন শাই হোপ। জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৩৫ রানে।

ইনিংসের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ৩৮ বলে ফিফটি করেন এবং শেষ পর্যন্ত ৪৮ বলে ৬১ রান করেন। তবে তার বিদায়ের পর থেকেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। অধিনায়ক লিটন দাস করেন ১৭ বলে ২৩ রান, তাওহিদ হৃদয় ১৪ বলে ১২ এবং জাকের আলি ১৮ বলে ১৭ রান। শেষদিকে শামিম, রিশাদ ও নাসুমরাও পারেননি ম্যাচে ফেরাতে।

বল হাতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। রিশাদ হোসেন ও নাসুম আহমেদ পান ২টি করে উইকেট, আর তাসকিন আহমেদ নেন ১টি।

চট্টগ্রাম স্টেডিয়ামে টানা দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৬ রানে হেরে দ্বিতীয় ম্যাচে ১৪ রানের ব্যবধানে পরাজয় মানতে হলো লিটনদের।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে?

error:

এবার ১৪৯ রানও পার করতে পারল না বাংলাদেশ, খোয়া গেল সিরিজও

আপডেট সময় ১১:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫