ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

নিজ জেলা-শ্বশুরবাড়ি এলাকায় ডিসি-এসপি-ইউএনওদের পোস্টিং নয়

বাংলার খবর ডেস্ক:

নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় আর কোনো জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে পদায়ন করা হবে না। পদায়নের ক্ষেত্রে আত্মীয়তা ও নির্বাচনি স্বার্থ বিবেচনা করে এবার বিশেষ সতর্কতা নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “পদায়নের ক্ষেত্রে কেউ নিজ জেলায় বা শ্বশুরবাড়িতে যাবেন না। আত্মীয় বা শ্বশুরবাড়ির এলাকা হলে সেখানেও পোস্টিং হবে না। এছাড়া যার নিকট আত্মীয় নির্বাচনে প্রার্থী থাকবেন, তাকেও সেই এলাকায় পদায়ন করা হবে না।”

প্রেস সচিব আরও জানান, আগামী ১ নভেম্বর থেকে মাঠ প্রশাসন পুনর্গঠনের কাজ শুরু হবে। বিশেষ করে যেসব কর্মকর্তা গত তিনটি জাতীয় নির্বাচনে যুক্ত ছিলেন, তাদের কাউকেও নির্বাচনি দায়িত্বে রাখা হবে না।

তিনি বলেন, “তারা ডিসি, ইউএনও বা রিটার্নিং অফিসার—যে ভূমিকাতেই থাকুন না কেন, যদি গত তিন নির্বাচনে ন্যূনতম সম্পৃক্ততা থাকে, এবার তাদের নির্বাচনি দায়িত্বে রাখা হবে না।”

নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতেই এমন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

নিজ জেলা-শ্বশুরবাড়ি এলাকায় ডিসি-এসপি-ইউএনওদের পোস্টিং নয়

আপডেট সময় ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫