ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

জনপ্রিয় শিক্ষক মাহবুব ইসলাম আর নেই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

অকালপ্রয়াণে শোকের ছায়া নেমেছে মাধবপুরের মনতলা শাহজালাল সরকারি কলেজে। কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুব ইসলাম শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অল্প বয়সেই তিনি শিক্ষকতা জীবনে অসামান্য সুনাম অর্জন করেছিলেন।

জানা যায়, শনিবার বিকেলে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মাহবুব ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নজরপুর গ্রামের কৃতি সন্তান। অল্প বয়সেই ইংরেজি সাহিত্যে উচ্চতর জ্ঞান অর্জন করে শিক্ষকতা পেশায় যুক্ত হন তিনি। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ছিলেন নিবেদিত প্রাণ।

সহকর্মীরা জানান, তিনি ছিলেন নিষ্ঠাবান, নীতিবান ও সৎ শিক্ষক। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণার প্রতীক। সহকর্মী কাউছার আহমেদ বলেন, “মাহবুব স্যার ছিলেন অসাধারণ প্রতিভাবান শিক্ষক। তিনি দুটি বই লিখেছেন এবং সর্বদা অধ্যয়ন ও গবেষণায় নিমগ্ন থাকতেন। আজ দুপুরেও তিনি কলেজে ক্লাস নিয়েছেন—কে জানত, সেটিই হবে তার শেষ দিন!”

তার মৃত্যুতে মাধবপুর উপজেলার শিক্ষাঙ্গনে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও শোক জানাচ্ছেন।
একজন মেধাবী, পরিশ্রমী ও জননন্দিত শিক্ষক হিসেবে মাহবুব ইসলামের অবদান শিক্ষাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

জনপ্রিয় শিক্ষক মাহবুব ইসলাম আর নেই

আপডেট সময় ০৭:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫