ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

মাধবপুর মিনি স্টেডিয়ামে হাজারো দর্শকের ভিড় বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্যে সেমিফাইনালে বিজয়ী বানেশ্বর একাদশ

বাংলার খবর ডেস্কঃ

হবিগঞ্জের মাধবপুর মিনি স্টেডিয়ামে আলীনগর একাদশ বনাম বানেশ্বর একাদশের সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখতে সোমবার বিকেলে হাজারো দর্শক উপচে পড়ে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উভয় দলই খেলার মান বাড়াতে বিদেশি খেলোয়াড়দের মাঠে নামায়, যা ম্যাচে বাড়তি রোমাঞ্চ যোগ করে।

সোমবার বিকেল ৪টায় শুরু হওয়া খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে। আলীনগর একাদশের বিদেশি খেলোয়াড়দের দ্রুতগতির আক্রমণ এবং বানেশ্বর একাদশের ডিফেন্সের দৃঢ়তা ম্যাচটিকে করে তোলে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে বানেশ্বর একাদশের করা একটি গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে আলীনগর একাদশকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে বানেশ্বর একাদশ। বিজয়ী দলের উল্লাস ও পরাজিত দলের হতাশা মিলিয়ে পুরো স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক। অতিথিবৃন্দ খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে।”

বানেশ্বর আয়োজক কমিটির পরিচালক আনিছুর রহমান বলেন, “বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের আকর্ষণ বেড়েছে বহুগুণ। এই বিপুল দর্শক সমাগম প্রমাণ করে, মাধবপুরে ফুটবলের প্রতি মানুষের গভীর ভালোবাসা রয়েছে। ভবিষ্যতেও ফুটবলকে আরও জনপ্রিয় করতে আমরা এমন আয়োজন অব্যাহত রাখব।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

error:

মাধবপুর মিনি স্টেডিয়ামে হাজারো দর্শকের ভিড় বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্যে সেমিফাইনালে বিজয়ী বানেশ্বর একাদশ

আপডেট সময় ০৭:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫