ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

সাতছড়িতে গাছ ফেলে ডাকাতির চেষ্টা: বিজিবি ও পুলিশের তৎপরতায় রক্ষা পেল পথচারীরা

**বাংলার খবর ডেস্ক:**

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তসংলগ্ন সাতছড়ি–তেলিয়াপাড়া সড়কের সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদর দপ্তর থেকে তেলিয়াপাড়া বিওপিতে দ্রুত বার্তা পাঠানো হয়। পরে হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পিকআপযোগে ঘটনাস্থলে পৌঁছে যায়। একই সময়ে মাধবপুর থানাধীন হরষপুর–তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দলও ঘটনাস্থলে যোগ দেয়।

এলাকাবাসীর সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের ডাকাতি প্রতিহত করা সম্ভব হয়। পরে বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় রাস্তার কাটা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

বিজিবি জানায়, সীমান্তসংলগ্ন প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে টহল কার্যক্রম আরও জোরদার করা হবে এবং তা অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার

error:

সাতছড়িতে গাছ ফেলে ডাকাতির চেষ্টা: বিজিবি ও পুলিশের তৎপরতায় রক্ষা পেল পথচারীরা

আপডেট সময় ০৮:২৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫