ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ

মাধবপুরে হোটেলের অনিয়মে প্রসিকিউটরের ক্ষোভ

**মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:**

হবিগঞ্জের মাধবপুরে আল আমিন হোটেলের অতিরিক্ত মূল্য আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) বি. এম. সুলতান মাহমুদ।

জানা যায়, কয়েক দিন আগে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবিরতিতে তিনি মাধবপুর উপজেলার আল আমিন হোটেলে খাবার খেতে গিয়ে প্রতারণার শিকার হন।

প্রসিকিউটর বি. এম. সুলতান মাহমুদ বলেন, “ছোট পরোটা বিক্রি করা হচ্ছিল ২৫ টাকায়, আর ছোট এক প্লেট ডাল ৫০ টাকায়। অথচ খাবারের মান ছিল নিম্নমানের, রান্নাঘর ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা। এই ধরনের বাণিজ্য ভোক্তা অধিকারের সরাসরি লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “একজন সাধারণ যাত্রী হিসেবে আমি বুঝতে পারছি, প্রতিদিন অসংখ্য মানুষ এই ধরনের হোটেলে খাবার খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনের নজরদারি না থাকায় তারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে।”

এ ঘটনার পর তিনি বিষয়টি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ বিন কাশেমকে মৌখিকভাবে জানান। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, “আমরা ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর স্থানীয় প্রশাসনে নড়চড় দেখা দিয়েছে। এলাকাবাসী আশা করছে, এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের ভোক্তা হয়রানির অবসান ঘটবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

error:

মাধবপুরে হোটেলের অনিয়মে প্রসিকিউটরের ক্ষোভ

আপডেট সময় ০৪:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫