ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল Logo বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Logo জামিন পেলেন ইনু-মেনন-মানিক Logo মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ Logo মাধবপুরে সুরমা চা-বাগানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার Logo মাধবপুরে সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলনে সেনাবাহিনীর অভিযান, জব্দ ৫ ড্রেজার Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ Logo ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক Logo সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি Logo হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: সাতাউকে মোহনীয় ইসলামী নাশিদ সন্ধ্যা

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

বাংলার খবর ডেস্ক:

যুক্তরাজ্যের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার পর সতর্ক অবস্থানে গেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরে দেশের সব বিমানবন্দরের প্রধান ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ১০টি বিশেষ নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদার করতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে—
🔹 শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে
🔹 সন্দেহজনক ই-মেইল বা লিংক খোলা যাবে না
🔹 সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখতে হবে
🔹 পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করতে হবে
🔹 অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা
🔹 এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহার বাধ্যতামূলক করা

এছাড়া কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের CAAB-CERT টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল

error:

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট সময় ০৮:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫