ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

Oplus_131072

বাংলার খবর ডেস্কঃ

তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। আহত হয় একটি বেসরকারি চ্যানেলের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময়, আরেকটি বেসরকারি টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুরসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে।

রায় ঘোষণার পর, বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। সেখানে এ মামলায় আসামীপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা।

হঠাৎ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিততে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। ব্রিফিংয়ের জায়গায় দাঁড়ানো নিয়ে বিএনপি নেতাকর্মী ও আইনজীবীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় ৷

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনেক্স চত্বরের বসে পড়েন সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করা দাবি জানান সুপ্রিমকোর্টে কর্মরত সাংবাদিকরা।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

আপডেট সময় ০২:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫