ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ Logo মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন Logo যুবদল সভাপতির বক্তব্যের প্রতিবাদে হাইমচর জামায়াতের বিবৃতি Logo হরিপুরে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল Logo মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক Logo মাধবপুরে ভোররাতে পুলিশের অভিযান, ১২৫ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ Logo লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই গর্ভবতী গাভীর মৃত্যু, নিঃস্ব দরিদ্র খামারি

সমাজ থেকে কুসংস্কার ও অপরাধ দূর করতে ইমামদের ভূমিকা অপরিসীম — সৈয়দ মোহাম্মদ শাহজাহান

রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর উপজেলা প্রতিনিধি

মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ইমাম খতীব ঐক্য পরিষদের পরিচিতি অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা শরিফ উদ্দিন নূরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

বক্তব্যে তিনি বলেন, “ইমাম-খতীবগণ সমাজের আত্মার পথপ্রদর্শক। তারা শুধু ইমামতি করেন না, বরং সমাজকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্বও পালন করেন। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়, দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপ দূর করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, ইমাম-খতীবদের ঐক্য পরিষদ গঠনের মাধ্যমে নোয়াপাড়ার মসজিদগুলোতে পারস্পরিক সমন্বয় আরও জোরদার হবে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অগ্রণী হবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ইটাখোলা ফাজিল ডিগ্রী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমীর হোসেন, সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক মাওলানা ইব্রাহীম সিদ্দীকী।

ইমামদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুফতি শাহ আলম মাসুমী, মুফতি মোজাম্মিল হক মাসুমীসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মাওলানা কামরুল হাসান মানিক।

দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ

error:

সমাজ থেকে কুসংস্কার ও অপরাধ দূর করতে ইমামদের ভূমিকা অপরিসীম — সৈয়দ মোহাম্মদ শাহজাহান

আপডেট সময় ০৩:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫