ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মাধবপুরে সংবাদ সম্মেলন

হামিদুর রহমান, বাংলার খবর মাধবপুর প্রতিনিধি, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মাধবপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মাধবপুর উপজেলা শাখা।

মঙ্গলবার দুপুরে মাধবপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া।

সংগঠনের সভাপতি সাইফুল হক মীর্জা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাই ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। কিন্তু এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী সুযোগ থেকে বঞ্চিত হবে, যা বৈষম্যমূলক ও নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। তাই কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার রক্ষায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মাধবপুরে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০২:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫