ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া Logo যোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১২ আগস্ট থেকে সারা দেশে পরিবহন ধর্মঘটের ঘোষণা

**বাংলার খবর ডেস্ক** সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

শুক্রবার (৮ আগস্ট) যশোরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম। সভায় বরিশাল, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ একটি ‘কালো আইন’। এ আইনের ৯৮ ও ১০৫ ধারা বাতিলসহ বেশ কিছু ধারা সংশোধনের দাবি জানানো হয়েছে। বাণিজ্যিক যানবাহনের ইকোনমিক লাইফ ২০-২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করতে হবে। এছাড়া বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর দ্বিগুণ অগ্রিম কর আরোপ বাতিল করে আগের নিয়মে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

আরও বলা হয়, রিকন্ডিশন যানবাহন আমদানির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করতে হবে। দুর্ঘটনায় আটক গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করতে হবে। মেয়াদোত্তীর্ণ গাড়ির জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন ও মহাসড়কে তিন চাকার যানবাহনের জন্য পৃথক লেন চালুর দাবিও জানানো হয়েছে।

এই ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন পরিবহন নেতারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

error:

১২ আগস্ট থেকে সারা দেশে পরিবহন ধর্মঘটের ঘোষণা

আপডেট সময় ০৮:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫