ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক চেয়ারম্যান খায়রুল বাশার গ্রেফতার

বাংলার খবর ডেস্ক

উচ্চশিক্ষার নামে এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেফতার করেছে সিআইডি।

সোমবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান। তিনি জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাকে গ্রেফতার করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২০২৪ সালের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটির বিরুদ্ধে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ ও তা আত্মসাতের অভিযোগ উঠে। আইন অনুযায়ী অর্থ পরিশোধ করতে না গিয়ে তারা মানিলন্ডারিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রুমন আলী লস্কর জানান, ভুয়া অফার লেটার ও প্রতারণার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে গড়ে ২০ লাখ টাকা করে নেওয়া হয়। বিএসবি কর্তৃপক্ষ দাবি করেছিল ৮৫০ জন শিক্ষার্থী রয়েছে, তবে প্রকৃত সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে অভিযোগ।

২০২৪ সালের ২৭ আগস্ট, বিএসবি ও পাওনাদারদের মধ্যে তিন কিস্তিতে টাকা ফেরতের একটি চুক্তি হলেও, প্রথম কিস্তির দিন ২৩ সেপ্টেম্বর অর্থ পরিশোধ না করে বরং গুণ্ডাবাহিনী দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় প্রতিষ্ঠানটি। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা দ্রুত বিচার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক চেয়ারম্যান খায়রুল বাশার গ্রেফতার

আপডেট সময় ০৫:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫