ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

‘তাণ্ডব’ পাইরেসির হোতা টিপু সুলতান নোয়াখালী থেকে গ্রেপ্তার

শাকিব খান অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার এইচডি সংস্করণ অবৈধভাবে ছড়িয়ে দেওয়ার মূলহোতা হিসেবে পরিচিত টিপু সুলতানকে নোয়াখালী জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। তিনি বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা ও খলিলুর রহমানের ছেলে।

কপিরাইট আইনে ঢাকার বনানী থানায় দায়ের করা মামলায় এজাহারনামায় ১ নম্বর আসামি হিসেবে তার নাম উল্লেখ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তদন্তে জানা যায়, তিনি পাইরেসি করা পূর্ণাঙ্গ সিনেমাটি বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেন।

ডিবির ওসি আশরাফ উদ্দিন জানান, দেশের চলচ্চিত্রশিল্প রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে তারা তৎপর। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন, টিপু সুলতান নিজেই পাইরেসির কথা স্বীকার করেছেন।

প্রযোজক শাহরিয়ার শাকিল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বর্তমানে টিপুকে ঢাকায় পাঠিয়ে বনানী থানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান–সাবিলা নূর অভিনীত এই ছবিটি দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

‘তাণ্ডব’ পাইরেসির হোতা টিপু সুলতান নোয়াখালী থেকে গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫