ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

মাধবপুরে পারিবারিক কলহের জেরে গাড়ি চালককে কুপিয়ে জখম

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জেরে এক গাড়ি চালককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর-ধর্মঘর সড়কের আমবাড়িয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত চালকের নাম এমদাদুল হক (৩০)। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের বাসিন্দা রহমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ডিম বোঝাই একটি পিকআপ চালিয়ে মাধবপুরে আসছিলেন এমদাদুল। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে তাকে রাস্তায় নামিয়ে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে জখম করে। হামলার পর গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেন, “ঘটনার সাথে জড়িত সন্দেহে রুবেল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্বের পারিবারিক বিরোধের জের ধরে এ হামলা হয়। তাদের মধ্যে পূর্ব থেকেই মামলামোকদ্দমাসহ নানা বিরোধ ছিল।”

আটক রুবেল মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের মজিদ মিয়ার ছেলে।

আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

মাধবপুরে পারিবারিক কলহের জেরে গাড়ি চালককে কুপিয়ে জখম

আপডেট সময় ০৯:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫