ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার

মাধবপুরে ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগ সেক্রেটারী মাসুদ খান আটক

Oplus_131072

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা উপজেলার জগদীশপুর বাজার এলাকা থেকে তাকে আটক করেন। আটককৃত মাসুদ খান মাধবপুর উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা এবং হাজী জাহেদ খানের ছেলে। তিনি জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই সাদেকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সদস্যরা চেয়ারম্যান মাসুদ খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন।

সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত একটি মামলায় একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলমান রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর

error:

মাধবপুরে ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগ সেক্রেটারী মাসুদ খান আটক

আপডেট সময় ০৮:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫