ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয় বোঝাতে চেয়েছে, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়—সেগুলো আমরা এড়িয়ে যাব। আমরা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। তবে আমরা এটাই মনে করি, পুলিশ ক্যান নট বি কিলার ফোর্স (পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না)।’

আজ মঙ্গলবার মিরপুর ১৪ নম্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে ‘আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

বাহারুল আলম বলেন, ‘আমার কাছে বড়জোর শটগান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার। বিশেষ জায়গাগুলোয় যেখানে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে বা বিদ্রোহী থাকেন যেখানে—সেসব জায়গায় আমাদের ব্যবস্থাপনাটা ভিন্ন থাকে। কিন্তু সাধারণত আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা চেষ্টা করি যেন কোনো মারণাস্ত্র না থাকে, প্রাণঘাতী অস্ত্র না থাকে। আর এটাই সারা বিশ্বে গ্রহণযোগ্য।’

অনুষ্ঠানে বিসিবির সভাপতি ফারুক আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল ও রানার্সআপ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্রিকেট দলের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর

error:

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

আপডেট সময় ১১:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫