ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

ছাগল চুরি করে বিক্রির সময় নবীগঞ্জে দুই চোর আটক

বানিয়াচং থেকে ছাগল চুরি করে সিএনজিযোগে নবীগঞ্জে বিক্রি করতে এসে দুই চোর স্থানীয়দের হাতে ধরা পড়েছে। পরে তাদেরকে উত্তম-মধ্যম দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১২ মে) বিকেলে নবীগঞ্জ উপজেলার গুজাহইর এলাকায়।

জানা গেছে, বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া (বাদাওড়ি) মহল্লার সুজন নামের এক যুবকের সিএনজি ভাড়া নিয়ে একই এলাকার মক্কু মিয়ার পুত্র সিয়াম ও মতিন মিয়ার পুত্র মোফাজ্জলসহ আরও কয়েকজন মিলে ছাগল চুরি করে। ছাগল বিক্রির উদ্দেশ্যে তারা নবীগঞ্জ উপজেলার গুজাহইর এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়।

স্থানীয়রা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে ছাগল চুরির বিষয়টি নিশ্চিত হয়ে দুইজনকে ধরে গণপিটুনি দেয় এবং সিএনজিসহ আটকে রাখে। তবে সিএনজি চালক নূর মিয়ার পুত্র সামাউন মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় আটককৃতরা।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক অন্যান্যদেরও চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

ছাগল চুরি করে বিক্রির সময় নবীগঞ্জে দুই চোর আটক

আপডেট সময় ১১:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫