ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

৫ দিনেও খোঁজ মেলেনি খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীর

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে রোববার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত উদ্ধার করা যায়নি। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

এদিকে অপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সকাল ১০টা থেকে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা- শহরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ‘‘খাগড়াছড়ি আদিবাসী ছাত্র সমাজ।’’

এর আগে, অপহৃতদের সুস্থ অবস্থায় নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত পাহাড়ি শিক্ষার্থীবৃন্দ এবং পরিবারের স্বজনেরা।

গত বুধবার (১৬ এপ্রিল) বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী রিশন চাকমা, মৈত্রীময় চাকমা, দিব্যি চাকমা, লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল গণমাধ্যমকে বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাঁদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

৫ দিনেও খোঁজ মেলেনি খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীর

আপডেট সময় ০৩:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫