ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

হবিগঞ্জে দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আব্দুল হাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ হত্যাকাণ্ড হয়।

নিহত ব্যক্তি ঘটনাস্থলের পার্শ্ববর্তী জারুলিয়া গ্রামের বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন। তখন ঐ এলাকার কয়েকজন নারী-পুরুষ এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল হাইয়ের।

হত্যার খবর পেয়ে দুপুর ২টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। লাশ সুরতহাল ক‌রে লাশ উদ্ধার করে নিহত ব্যক্তির মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবি করেছেন।
ওসি মো. নূর আলম বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

হবিগঞ্জে দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৫:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫