ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪ Logo আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত Logo সিলেটে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন কুলাউড়ার গৃহবধূ Logo শতভাগ উপবৃত্তি পাবে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী, ২২ উপজেলায় সব শিক্ষার্থী Logo মাধবপুরে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও হাফেজদের পাগড়ি প্রদান Logo চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ছাতিয়াইনে সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছমা খাতুন Logo গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, শিল্পাঞ্চলে স্বস্তি Logo সিলেটে এমপি এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে অস্থিরতা, নাশকতা কিংবা সহিংসতা ছড়ানোর যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসপাতালে চিকিৎসাধীন সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন মন্ত্রী। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তিনি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দায়িত্ব পালনে সাহসিকতার স্বীকৃতি হিসেবে আহত সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

মন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। কারও মাথায় গুরুতর আঘাত লেগেছে, কারও হাড় ভেঙেছে। কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা দিতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেরা আহত হয়েও বাহিনীর সদস্যরা ধৈর্য দেখিয়েছেন, কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন। তবে শ্রমিকের ছদ্মবেশে কিছু ব্যক্তি জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করছে এবং দু-একটি ইউনিয়নে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল করে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। দেশের ভেতরে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানো এবং আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। হাসপাতালে ক্যান্সার ইউনিট চালুর বিষয়েও তিনি ইতিবাচক মত দেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪

error:

আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬