
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের (শিমুলঘর,সাকুচাইল ও রামেশ্বর) সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন শিমুলঘর গ্রামের আছমা খাতুন। নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি, সাহসী মনোভাব এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে ইতোমধ্যে তিনি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রতিদিনই ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। খোঁজ নিচ্ছেন তাঁদের সুখ-দুঃখ ও এলাকার নানা সমস্যার। তাঁর এ গণসংযোগে ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানা গেছে।
স্থানীয় সরকার ব্যবস্থায় একজন সংরক্ষিত মহিলা সদস্যের দায়িত্ব কেবল প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। ইউনিয়ন পরিষদের সভায় অংশগ্রহণ, ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাজেট ও জনকল্যাণমূলক কার্যক্রমে মতামত প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় ভূমিকা রাখা এবং নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে তাঁদের। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতেও ভূমিকা রাখতে পারেন একজন দায়িত্বশীল নারী জনপ্রতিনিধি।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আছমা খাতুন নির্বাচিত হলে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সমস্যা ও দাবি ইউনিয়ন পরিষদে তুলে ধরতে চান। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সরকারি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা, বাল্যবিবাহ প্রতিরোধ, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা তাঁর। এলাকার নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সচেতনতা সৃষ্টি, অসহায় নারীদের পাশে দাঁড়ানো এবং সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাকেও অগ্রাধিকার দিতে চান তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য তাঁর দুয়ার উন্মুক্ত থাকবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে একজন জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে কাজ করবেন আছমা খাতুন—এমন প্রত্যাশা তাঁদের। সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ছাতিয়াইন ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে আছমা খাতুনের প্রার্থিতা স্থানীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। জালাল উদ্দিন লস্কর
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: হবিগঞ্জের ২৬ চা-বাগানে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শুরু
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
জালাল উদ্দিন লস্কর 























