
বাংলার খবর ডেস্ক:
হজযাত্রীদের খরচ কমাতে হজের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী বিমান ভাড়া কমিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, ধর্মীয় অঙ্গনের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করছে।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →মন্ত্রী জানান, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার ফলে এই উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে। এর মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিতদের আর্থিক সহায়তা নিশ্চিত করা যাবে।
বক্তব্যে ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের কাছে দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় দোয়া চান।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মাহফিলে সভাপতিত্ব করেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিশিষ্ট আলেম-ওলামা এতে বক্তব্য দেন। স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ মাহফিলে অংশ নেন।
আরও পড়ুন: জুমার খুতবায় নাশকতাবিরোধী সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 




















