ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, খালেদা জিয়ার অবদান স্মরণ Logo মাধবপুরে শুক্রবার সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে Logo এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার, ছাত্রদল নেতা জনি হত্যার ১১ বছর পর Logo শিক্ষার গুণগত মান বাড়ানোই আমাদের মূল লক্ষ্য: সৈয়দ শাফকাত আহমেদ Logo বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, আজ প্রথম ফ্লাইট Logo বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ: যে পাঁচ কারণ দেখাল ট্রাম্প প্রশাসন Logo লাখাইয়ে সড়ক বিভাগের গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ আজমানের বিরুদ্ধে, আইনি পদক্ষেপ নেবে সড়ক বিভাগ Logo দীর্ঘ বিরতির পর ৮ বিভাগে মাহফিলের ঘোষণা আজহারীর Logo নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুনের খবর ‘মিথ্যা ও ভিত্তিহীন’: সংসদ সদস্য Logo নন্দীগ্রামে উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ফেস্টুন-ব্যানার

লাখাইয়ে সড়ক বিভাগের গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ আজমানের বিরুদ্ধে, আইনি পদক্ষেপ নেবে সড়ক বিভাগ

  • পারভেজ হাসান
  • আপডেট সময় ১২:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫৩৫ Time View

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরিতে রাতের অন্ধকারে রাস্তার পাশের বড় গাছ কাটার অভিযোগে দুটি গাছ আটক করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। ২৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মোড়াকরি ১ নম্বর ওয়ার্ডের মেইন রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাছ কাটার ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের সাথে অসদাচরণ করার অভিযোগও উঠেছে।

লাখাইয়ে রাতে কাটা সরকারি গাছ
রাতে কাটা গাছ। ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সংলগ্ন ওই স্থানে ৮/৯টি বড় ইউক্যালিপটাস (ক্লিপটার) গাছ রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ থেকে ৪ লাখ টাকা। এর মধ্যে কাটা পড়া দুটি গাছের মূল্য প্রায় এক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির নাম আজমান মিয়া, পিতা মৃত আজিজুল হক, তিনি মোড়াকরি গ্রামের বাসিন্দা।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

মোড়াকরি ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার মিয়া জানান, গাছগুলো সরকারি জায়গার। কাউকে না জানিয়ে রাতের আঁধারে আজমান মিয়া দুটি গাছ কেটে ফেললে স্থানীয়দের নিয়ে তারা বাধা দেন এবং গাছগুলো আটক করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক বলেন, “এ গাছগুলো সরকারি জায়গার। রাতের অন্ধকারে আজমান মিয়া গাছ কেটে পাচারের চেষ্টা করলে আমরা স্থানীয়দের সহায়তায় আটক করি।”

জায়গা ও গাছের মালিকানা প্রসঙ্গে স্থানীয় মুরুব্বী শাহজান মিয়া জানান, সড়ক অধিগ্রহণের পর ওই জায়গা আজমান মিয়াদের কাছে বিক্রি করা হয়। পরবর্তীতে গাছগুলোর জন্য সরকার থেকে ৭২ হাজার টাকা গাছের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। শাহজান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “সরকার থেকে আসা ৭২ হাজার টাকা আমি নিজের হাতে গাছের মালিকদের এনে দিয়েছি। সে হিসেবে এই গাছগুলো সরকারি।”

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

অন্যদিকে, অভিযুক্ত আজমান মিয়া দাবি করেন, গাছগুলো তার নিজের এবং এ বিষয়ে তিনি যা ইচ্ছে তাই করবেন। রাতে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি যখন খুশি তখনই কাটব।” এ সময় তিনি মৌখিকভাবে ‘ইউএনও স্যারের অফিস’ থেকে অনুমতি নেওয়ার দাবিও করেন এবং ঘটনাস্থলে ছবি তুলতে গেলে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন। এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান জানান, “গাছ কাটার বিষয়টি আমি অবগত হয়েছি। আপাতত গাছ কাটা বন্ধ রেখে কাটা গাছগুলো সেখানেই সংরক্ষণে রাখতে বলা হয়েছে। পরবর্তীতে মালিকানা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—মালিকের প্রমাণ হলে তিনি গাছ নেবেন, আর সরকারি প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএনও তারেক হাসান আরও জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) সুহাইব হাসান আখন্দ ও তহশিলদার আবদুল কাইয়ুমকে ঘটনাস্থলে পাঠানো হয়। কাটা গাছগুলো আপাতত তহশিলদারের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। জায়গাটি সড়ক বিভাগের আওতাধীন হওয়ায় আইনগত ব্যবস্থা তারাই নেবে।

হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার বলেন, “লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুন: আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, খালেদা জিয়ার অবদান স্মরণ

error:

লাখাইয়ে সড়ক বিভাগের গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ আজমানের বিরুদ্ধে, আইনি পদক্ষেপ নেবে সড়ক বিভাগ

আপডেট সময় ১২:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬