
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লাখাই উপজেলার বুল্লা বাজারে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। লাখাই উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান। এছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসুস্থ এসএম জুবায়ের আহমেদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বক্তারা তার সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: বহরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট ইয়াকুব খান
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →
পারভেজ হাসান 





















