ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা Logo মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও Logo আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা Logo লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া Logo উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের Logo মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন Logo উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটকের পর সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীরা। আজ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, আটকের পর ওই ব্যক্তির পরিচয় জানতে চান রবিউল ইসলাম নয়ন। জবাবে তিনি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

ভিডিওতে যুবদল নেতা নয়নকে অভিযোগ করতে শোনা যায়, শেখ হাসিনার আগমন কিংবা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা নিয়ে ওই ব্যক্তি এলাকায় অবস্থান করছিলেন। রাজধানীতে নাশকতার পরিকল্পনায় যুক্ত আওয়ামী লীগের পদধারী নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও বলেন তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, আটক ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন নয়ন। এরপর তাঁকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেওয়া হয়। আটক ব্যক্তির মানিব্যাগ, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে দিতে উপস্থিত নেতা-কর্মীদের নির্দেশও দেন তিনি।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

পরে ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে তোলা নাশকতার পরিকল্পনার অভিযোগের বিষয়ে আটক ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। পল্টন থানায় যোগাযোগ করেও এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

আরও পড়ুন: উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

error:

আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা

আপডেট সময় ১২:১৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬