ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা Logo মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও Logo আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা Logo লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া Logo উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের Logo মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন Logo উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক

কারারক্ষী ওয়াজেদ আলী। ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

জয়পুরহাটে মধ্যরাতে হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে জেলা কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।

আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত এবং তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। পুলিশ ও কারাগার সূত্র জানায়, রাত ১১টা থেকে ১টা পর্যন্ত দায়িত্ব শেষে তিনি ব্যারাকে না ফিরে হাসপাতালের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

রোগীর স্বজনদের সন্দেহ হলে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। এ সময় দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আটক করে পুলিশে খবর দেয় এবং রাত আড়াইটার দিকে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে কারারক্ষীকে হাজতে এবং ছাত্রীকে থানার নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকে পুলিশে দিয়েছে, তবে এখনো কোনো মামলা হয়নি। ছাত্রীর পরিবারকে থানায় ডাকা হয়েছে। ওই ছাত্রী জানিয়েছেন, তিনি কোনো মামলা করবেন না। জেল সুপার উম্মে সালমা বলেন, মঙ্গলবার সকাল ৬টায় ওয়াজেদ আলীর দায়িত্বে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: ১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

error:

মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক

আপডেট সময় ১১:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬