
বাংলার খবর ডেস্ক:
ঢাকা রেঞ্জের জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় জোরদার করতে পুলিশের ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়। প্রজ্ঞাপনে সই করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সাতজন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার দুজন, সহকারী পুলিশ সুপার দুজন এবং সহকারী পুলিশ কমিশনার একজন। প্রথম প্রজ্ঞাপনে আছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং সদর দপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →দ্বিতীয় প্রজ্ঞাপনে আছেন সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম, মো. আতিকুর রহমান এবং জিএমপির সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল। তাঁদের ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা রেঞ্জের জেলাগুলোর আইনশৃঙ্খলা তদারকিতে গতি আনতেই এ পদক্ষেপ।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 

























