ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েলিংটন টেস্টে ড্র, ভারতের একাদশ নিয়ে প্রশ্ন সৌরভের

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

রানবন্যার ওয়েলিংটন টেস্টে ভারত-নিউজিল্যান্ড কেউই জিততে পারেনি; পাঁচ দিনের লড়াই শেষে ম্যাচ ড্র হয়েছে। এরপর ভারতের একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

১৩২৭ রানের এই টেস্টে সেঞ্চুরি হয়েছে চারটি। নিউজিল্যান্ডের হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস তিন অঙ্ক ছোঁন। ভারতের একমাত্র ইনিংসে লোকেশ রাহুল ১৩৬ ও ঋষভ পন্ত ১২৮ রান করেন। ভারতের একাদশে ছিলেন তিন পেসার জসপ্রীত বুমরা, আকাশ দীপ ও প্রসিধ কৃষ্ণা, সঙ্গে স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

সৌরভের মতে, কুলদীপ যাদব বা মানব সুথারের মতো বিশেষজ্ঞ স্পিনার থাকলে ফল ভিন্ন হতে পারত। তিনি বলেন, বিদেশে টেস্ট জিততে হলে এমন একজন প্রকৃত স্পিনার দরকার, যিনি ফ্ল্যাট পিচেও কাজে আসেন। ওয়াশিংটন অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন, কিন্তু কুলদীপ বা মানব কোথায়, সে প্রশ্নও তোলেন তিনি।

তিন টেস্টে মানব সুথারের উইকেট ২৩টি, আর কুলদীপ ১৯ টেস্টে নিয়েছেন ৮০ উইকেট। ওয়েলিংটনে দুই ইনিংস মিলিয়ে ওয়াশিংটন পেয়েছেন মাত্র এক উইকেট।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা দেবে ভারত, ৮ সমঝোতা স্মারক সই

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ
error:

ওয়েলিংটন টেস্টে ড্র, ভারতের একাদশ নিয়ে প্রশ্ন সৌরভের

আপডেট সময় ০১:৫১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬