
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাই উপজেলার শিবপুর (ঘাঘটিয়া) এলাকায় মুরগি নিয়ে মারামারির ঘটনায় গুরুতর আহত ছোওয়াব মিয়া ওরফে সইদা মিয়া (৪৫) মারা গেছেন। ঘটনার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ছোওয়াব মিয়া ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার কালাম মিয়ার সঙ্গে ছোওয়াব মিয়া ওরফে সইদা মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১১ নভেম্বর শিবপুর (ঘাঘটিয়া) এলাকায় মুরগি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে কালাম মিয়া ও তাঁর পক্ষের লোকজনের আঘাতে ছোওয়াব মিয়া মাথায় গুরুতর জখম হন বলে অভিযোগ রয়েছে।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুরগি নিয়ে ছোওয়াব মিয়া ও কালাম মিয়ার মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় ছোওয়াব মিয়া মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: বুল্লা বাজারে মোবাইল কোর্টের অভিযানে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা কারাদণ্ডে দণ্ডিত, এলাকায় স্বস্তি
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
পারভেজ হাসান 
























