ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সংলাপ সোমবার থেকে, বিরোধী জোটসহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে এই সংলাপ শুরু হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ একাধিক দলের নেতারা এতে অংশ নেবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপের সূচনা হবে। দলটির রাজনৈতিক পরিষদের এক সদস্য আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, ‘আমরা বলেছি— ঐক্যের যেকোনো ইতিবাচক আহ্বানের সঙ্গে আছি আমরা। একইসঙ্গে সংস্কার এবং গণভোট বাস্তবায়নের বিষয়েও আমাদের অবস্থান দৃঢ়। আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা তাদের বলেছি যে আমরা ইতিবাচক।’ সোমবারের বৈঠক নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি এক কথায় বলেন, ‘ইতিবাচক।’

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একান্তে বৈঠক করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোর ধারাবাহিক সহিংসতার প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্য নিয়ে সেখানে আলোচনা হয়। ওই বৈঠকের পরই দলগুলোর সঙ্গে সংলাপের এই উদ্যোগ নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে থানায় আগুন দেওয়া এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

এসব নাশকতা ও হামলার পৃথক ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির তিন নেতা ও দুজন বাস কন্ডাক্টর রয়েছেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সংলাপ রাজনৈতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচির কথা ভাবছে এনসিপি

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

প্রধানমন্ত্রীর সংলাপ সোমবার থেকে, বিরোধী জোটসহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা

আপডেট সময় ১২:৪৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬