ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে

প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি। সরকার এ জন্য শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে সই করেছেন ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক। তবে ছাত্রদের উপবৃত্তি আগের নিয়মেই চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ছাত্রীর নাম আগে থেকেই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না। যারা এখনো উপবৃত্তি পাচ্ছে, তাদেরও কিছু করতে হবে না। শুধু যেসব ছাত্রী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়েও উপবৃত্তি পাচ্ছে না, তাদের বা তাদের অভিভাবকের নামে ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খুলে আবেদন করতে হবে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

সাধারণত শিক্ষার্থীর বাবা বা মা অভিভাবক হিসেবে গণ্য হবেন। তাঁদের যেকোনো একজনের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি দিয়েই আবেদন করা যাবে। বাবা-মা দুজনই জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা বা নানির যেকোনো একজনকে অভিভাবক করা যাবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তির টাকা পেতে হলে বাবা বা মায়ের অন্তত একজনকে জীবিত থাকতে হবে। যাঁকে অভিভাবক করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করা থাকতে হবে। একই এনআইডি দিয়ে তাঁর নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। পাশাপাশি কেওয়াইসি ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়াও বাধ্যতামূলক।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এনআইডি, সিম নিবন্ধন ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্যে কোনো গরমিল থাকলে উপবৃত্তির টাকা পাঠানো সম্ভব হবে না।

আরও পড়ুন: মাধবপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে

আপডেট সময় ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬