ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে সংবর্ধনা Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন Logo শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক Logo মাধবপুরে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ, তদারকিতে মোত্তাকিম চৌধুরী Logo মাধবপুরে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীকে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই Logo এসডিজি বাস্তবায়ন ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারণে ওরিয়েন্টেশনে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত রফিকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য Logo ভূমধ্যসাগরে নৌকাডুবির শঙ্কা, মাধবপুরের ছয় যুবক ১৫ দিন ধরে নিখোঁজ Logo মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি, সভাপতি লোকমান ছাদী

হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে সংবর্ধনা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরায় মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন মাধবপুর উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধবপুরের নোয়াপাড়ায় আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির মাধবপুর উপজেলা শাখার সদস্য জহিরুল ইসলাম সিয়াম, রায়হান আহমেদ সম্রাট, কুতুবউদ্দিন, আব্দুল্লাহ, মোক্তাদির এমদাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সৈয়দ মোঃ শাহজাহান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রবাসীরা তাঁর সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশা নিয়ে কথা বলেন।

সৈয়দ মোঃ শাহজাহান বলেন, ১৯৮০ সাল থেকে মাধবপুরবাসীর জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে আসছেন তিনি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের সহযোগিতায় মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে সংবর্ধনা

error:

আপডেট সময় ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬